ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৮ জন

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে শনাক্ত হয়েছেন ৩৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৮৬১।


স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫২টি। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

ads
ads
ads

Our Facebook Page

↑